1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

একদিনে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। গেল তিন বছরের মধ্যে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সবশেষ ২০২২ সালের ১৮ অক্টোবর করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। বাকি দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, অপরজন রাজশাহী বিভাগের। এদিকে, ৬২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ৩৬ জনসহ এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি করোনা আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। সেইসঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের। আর এ বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি মৃত্যু হয়েছে ১৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চারজনই পুরুষ এবং একজন নারী। এ বছর ভাইরাসটিতে সবমিলিয়ে এখন পর্যন্ত ৭ পুরুষ এবং ৯ জন নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত একদিনে করোনায় মৃতদের মধ্যে চারজনের বয়সই ৪০ এর বেশি ছিল বলে অধিদপ্তর জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

এর আগে শনিবার (২১ জুন) জানানো হয়, তার আগের ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুজনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com