1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সব বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং এর পূর্ববর্তী ও পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ এবং এ-সংক্রান্ত সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য সব কার্যক্রম যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এছাড়া, প্রজ্ঞাপনে দেশের সব কলেজের প্রধানদের চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনার পর উপযুক্ত সময়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com