1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুন, ২০২৫

ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ও এনবিআর সংস্কারে যৌক্তিক প্রতিনিধিত্ব রাখা হয়নি এমন দাবি তুলে কাফনের কাপড় পরে কলম বিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত।

গত শনিবার এ কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এনবিআরের কর্মকর্তারা কাফনের কাপড় পরে এনবিআর চত্বরে অবস্থান নিয়েছেন।

এ সময় তারা ‘বদলির নামে প্রহসন মানি না’, ‘গোলামীর অধ্যাদেশ মানি না’, ‘বদলির নামে জুলুমবাজী বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকারের তরফে বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com