1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ জুন) মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

সোমবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতি তেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের ওপর। ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস- বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, এ অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানায়, এবিষয়ে সংশ্লিষ্ট দেশের আপডেট পাওয়া মাত্র যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপর একে একে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com