1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাত দিনে সোয়া ৩ কোটি মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৩২৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক হয়েছে ৩২৬ জন।

নৌ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।

গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি ২৯ লাখ ৭২ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৪ হাজার ৬৪২ কেজি মাছ, দুই হাজার পিস রেণু পোনা, ১১০ কেজি জেলিযুক্ত চিংড়ী জব্দ করা হয় এবং নদী থেকে ২৭৮টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়। এই অভিযানে ৩২৬ আসামি গ্রেপ্তার করা হয় এবং ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com