1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

প্রেস সচিব শফিকুল আলম খুলনায় অবরুদ্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ জুন, ২০২৫

খুলনা : খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। শনিবার (২৮ জুন) বিকেলে প্রেস সচিব খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে অবরুদ্ধ করা হয়।

জানা গেছে, শ‌নিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খুলনা প্রেস ক্লাব পরিদর্শনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে তাকে অবরুদ্ধ করে রাখে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এর আগে আজ সকাল থেকেই কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলনে উত্তাল ছিল খুলনা।

আরও জানা গেছে, এক পর্যায়ে প্রেস সচিব মো. শফিকুল আলম বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক করেন। বৈঠক শে‌ষে পু‌লিশ ক‌মিশনারের পদত্যাগের বিষ‌য়ে প্রধান উপ‌দেষ্টাকে অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে নৌ বা‌হিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে প্রেস ক্লাব থেকে বের করে নিয়ে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আমরা প্রেস সচিবের কাছ থেকে কোনো সিদ্ধান্ত চাই না। আমরা আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সমাধান চেয়েছিলাম কিন্তু তারা কিছু করেনি। আমরা শুধুমাত্র প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা দিতে চাই যে এ অযোগ্য পুলিশ কমিশনার খুলনায় থাকতে পারবে না।

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, প্রেস সচিবের কাছে শুধুমাত্র আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই যে মেসেজটি উনি প্রধান উপদেষ্টাকে দিবেন। গত চারদিন ধরে আমরা কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের খোঁজ নেয়নি। যেহেতু আমরা প্রেস সচিবকে পেয়েছি তার কাছে শুধুমাত্র আমাদের দাবি পৌঁছে দিতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com