1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ভবনের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা সংকটাপন্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com