1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ডাক্তার উপাধি ব্যবহার করে প্রতারণা, ফিজিওথেরাপিস্টের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সিলেটের হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

রণজিৎ চন্দ্র দাস বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এবং প্রতারণার মাধ্যমে রোগীদের বিভ্রান্ত করা দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে তিনি রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন এবং নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com