1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুলাই, ২০২৫

ঢাকা : ঢাকার দোহার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি বাহ্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন। তখন তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করল, আমরা বুঝতে পারছি না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ওসি হাসান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com