1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

এনআইডি সংশোধনের ৯ লাখ ৭ হাজার ৬৬২ আবেদন নিষ্পত্তি: ইসি

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুলাই, ২০২৫

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।

বুধবার (২ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসির এই সিনিয়র সচিব বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামে ব্যাপক মনোযোগ দেয়ার জন্য এ অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এছাড়া অপেক্ষমাণ আবেদনগুলোয় বিভিন্ন সমস্যা থাকায় সেগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। তবে এনআইডি সংশোধন আবেদন কমিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। পাশাপাশি এনআইডির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে চেঞ্জ আনা হচ্ছে।

এ সময় এনআইডি সেবার ক্ষেত্রে নিজ নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেবা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com