1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

২৮ বছর বয়সী এই তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা।

স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।

অথচ মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com