1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রুমায় সেনা অভিযান, কেএনএর মেজরসহ দুইজন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর কুকিচিন ন্যাশনাল আর্মি (বম পার্টি) অভিযানে দুইজন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি চাইনিজ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন কমান্ডার লালমিনসাং বম ওরফে সাংমিন বম ওরফে পুতিং বম ‘মেজর’ পদমর্যাদার কেএনএ সদস্য ছিলেন। অন্যজন সদস্য বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে রুমা আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাইন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পলিপ্রাংসা এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। পলিপ্রাংসা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় কেএনএ সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। সেনা অভিযানের মুখে টিকতে না পেরে কেএনএ’র বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ ও একজন আহত সদস্যকে আটক করা হয়।

এ সময় তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, ৮টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গোলাবারুদ, গুলি ২৩৭ রাউন্ড, ৭.৬২ মি.মি (৫৪ মি.মি) গুলি ৬০ রাউন্ড, ইউনিফর্ম, মোবাইল ফোন, মোবাইল ফোন ও ওয়াকিটকি সহ ৫২ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে রুমা সেনা জোনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর হোসেন পিএসসি বলেন, “সেনাবাহিনীর এই অভিযান কেবল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে। পাহাড়ের স্থানীয় শান্তিপ্রিয় জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে। তারা যেমন বাংলাদেশের নাগরিক, আমরাও তেমনই। তাদের জানমাল রক্ষায় আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের দমন এবং তাদের অপপ্রচারের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সংঘটিত ব্যাংক ডাকাতি, হামলা এবং পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ ২২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় কেএনএফ-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ২৫ জন নারীসহ ১১৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com