1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার থেকে ঘরে বসেই অনলাইনে দান করা যাবে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে মসজিদের অনলাইন ডোনেশন সাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান।

‘দান করলে মনোবাসনা পূর্ণ হয়’—এই বিশ্বাসে যুগ যুগ ধরে পাগলা মসজিদে বিপুলসংখ্যক মানুষ দান করে আসছেন। সেই বিশ্বাসকে আরও সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর করতেই এই ডিজিটাল ব্যবস্থা।

নতুন এই সাইটের মাধ্যমে এখন থেকে দেশ-বিদেশের যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মসজিদে দান করতে পারবেন।
অনলাইন দানের ঠিকানা: www.paglamosque.org

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনেকেই প্রতারণা করছে। এসব প্রতারণা বন্ধে এবং দানকারীদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ওয়েবসাইট চালু করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজবে রহমত, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, জামিয়া এমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, ছাত্রনেতা ইয়াজ ইবনে জসিম এবং মসজিদের খতিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর মসজিদের দান সিন্দুক খোলা হয়। যেখানে পাওয়া যায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা ও চিঠিপত্র।

সর্বশেষ চলতি বছরের ১২ এপ্রিল দান সিন্দুক খুলে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা—যা মসজিদের ইতিহাসে একটি রেকর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com