1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের চারজন যুগ্ম আহ্বায়ক ও ১১ জন সদস্যকে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৮ জানুয়ারি ৩৯তম ব্যাচেরএর আগে, গত ৮ জানুয়ারি ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ৪০তম ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করে ১৭৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ জনকে বহিষ্কার এবং একাধিক নেতাকে আগেও অব্যাহতি দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com