1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

হালুয়াঘাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মেঘ শিমূল এগ্রো ফিসারিজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি চাই স্লোগানে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, আনম সাদেকুর রহমান নঈম (সাবেক চেয়ারম্যান), কাজী বদরুদ্দোজা ইমন, বিএনপি নেতা আব্দুল গফুর, আব্দুল মান্নান মানু, শামিম ইসলাম, রুহুল আমিন ফকির, আনোয়ার মেম্বার, দেলু মড়ল, হিশাম বাক্কার, যুবদল নেতা গোলাম মোস্তফা, মোল্লা মোঃ আলী সাবরি, নূরুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, নাজমুল হুদা, মতিউর রহমান ফয়জুর রহমান, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকারিয়া, নাদিম সারোয়ার টিটু, শামছুল আলম ফয়সাল, যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম করিম, মোহাম্মদ হালিম মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা সুমন, দেলোয়ার, নোমান, ইলিয়াস, রিপন, হুদয়, তুষার, অলি, মাহমুদুল, মোস্তাক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার আলম বিপ্লব।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com