1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার হাসিনা আমলের প্রটোকল বাতিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য ‘অদ্ভুত ও বিতর্কিত’ প্রটোকল নির্দেশনা ছিল। প্রটোকল অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলা হচ্ছে, যা সামাজিক-প্রশাসনিকভাবে স্পষ্টতই ‘বেমানান ও অস্বস্তিকর’।

প্রটোকল ও সম্বোধনসংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফওজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com