1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অচেনা ফোনকলে হুমকি : বিমানে কোনো বোমা পাওয়া যায়নি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি ৩৭৩ এ কোন বোমা বা কিছুই পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানান, এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু করে তল্লাশি অভিযান।

সে সময় এ.বি.এম. রওশন কবীর জানান, ‘একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।’

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে নেয় ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com