1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়লো ইতালি

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে নেদারল্যান্ডসের সঙ্গী হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ইতালি। ফলে প্রথমবারের মতো ত্রিকেট বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ইউরোপিয়ান দলটিকে।

স্কটল্যান্ডকে হারিয়ে যে সম্ভাবনা তৈরি করেছিল ইতালি, তা পূর্ণতা পেল বাছাইপর্বের শেষ ম্যাচে। নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হার এড়ালেই নিশ্চিত হতো আরাধ্যের বিশ্বকাপ। ৯ উইকেটে ম্যাচ হেরেও নেট রান রেটে এগিয়ে থাকায় তাই ২০২৬ এ ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ইতালিয়ানদের।

এই টুর্নামেন্টের ১৫তম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো তারা। আফ্রিকা আর এশিয়া অঞ্চল থেকে এখনো স্লট ফাঁকা ৫টি। সেপ্টেম্বর-অক্টোবরে এই দুই মহাদেশ থেকে চূড়ান্ত হবে কারা খেলবে বিশ্বকাপ।

২০ দলের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সবশেষ আসরের সেরা সাতে শেষ করা বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই জায়গা পেয়েছে চূড়ান্ত পর্বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com