1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন: এনসিপি নেতা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে ‘পৃষ্ঠপোষকতা’ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন।

শনিবার (১২ জুলাই) ঢাকায় দলের এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও দেশব্যাপী চলমান ধর্ষণ, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে গুলশান এবং মিরপুরে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এসব কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে থাকা আকরাম হুসেইন।

এসময় তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন।

বিএনপি জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।‌ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনো চাই না।’

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে তুলে ধরে গুলশানের সমাবেশে আকরাম আরও বলেন, ‘সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর, তা ভাষায় ব্যক্ত করার মত নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায়, তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ, গুলশান জোনের প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম ও সরদার আমিরুল ইসলাম সাগর বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com