1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

গোলাম রুহানীসহ পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানীসহ পুলিশের ৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৩ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এতে বলা হয়, বিনা অনুমতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এ জন্য ২০১৮ সালের সরকারি চাকরি আইনের বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে ১২ উপবিধি (১) অনুযায়ী তাকে ১০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ২৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত। এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি ২ (চ) অনুযায়ী পলায়নের অভিযোগে তাকে ১১ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে পালিয়ে আছেন। এ কারণে ওই দিন থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com