1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝিনাইগাতিতে বেপরোয়া মাইক্রোবাস চাপায় ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা তিন মাদরাসা শিক্ষার্থীকে চাপা দিয়েছে। এতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহতরা হলো- বড় রাংটিয়া গ্রামের দেওয়ানী পাড়ার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮) ও জহুরুল ইসলাম এর ছেলে জাকারিয়া (৯) ও সাহেব আলীর ছেলে আমিন (৭)।

হতাহতরা স্থানীয় মারকাযুত তাকওয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রংটিয়া জামে মসজিদের সামনের সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই তিন মাদরাসা শিক্ষার্থী মাদরাসা ছুটির পর বাড়ি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠিয়ে দেয়। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আমিনকে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর আমিনও মারা যায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com