1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ট্রাকটি সরাতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্টেশন মাস্টার।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পেছনের চাকা মাটিতে দেবে যায়। এতে ট্রাকটি বিকল হয়ে পড়ে। রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যান বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। এরপর ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধিক ট্রেন আটকে দেওয়া হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com