1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পরিত্যক্ত ভবনে জামায়াতের ব্যানার, জায়গার মালিকানা নিয়ে বিভ্রান্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর সাইনবোর্ড টানিয়ে নেতারা দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। দুই-তিন মাস ধরে উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের সরকারি একতলা পাকা ভবনের এই কার্যালয়ে জামায়াত ইসলামীর নেতারা বসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরকারি ভবনে জামায়াতের দলীয় অফিস স্থাপনের ঘটনায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে উল্লাপাড়া পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড লাগানো হলেও উপজেলার নেতাকর্মীরাই নিয়মিত সেখানে আসেন। এর পাশে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়সহ আরও কয়েকটি সরকারি কার্যালয় রয়েছে। তবে জামায়াতে ইসলামীর কার্যালয় নিয়ে কেউ কথা বলতে চাননি।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ওই ভবনটি অনেক দিন যাবত পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের পর সেখানে জামায়াতের ইসলামীর সাইনবোর্ড লাগিয়ে তারা ব্যবহার করছেন। এর বাইরে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ১৫-২০ বছর ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। দুই-তিন মাস আগে ভবনের দুটি রুম সংস্কার করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বসেন। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন, এটাকে দখল বলা ঠিক হবে না।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এক সময় উল্লাপাড়ার ওই ভবনে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয় ছিল। কিন্তু উল্লাপাড়া উপজেলায় তুলা উৎপাদন না থাকায় ওই অফিসের কার্যক্রম অনেক আগ থেকে বন্ধ হয়েছে। নিয়ম অনুযায়ী, ওই ভবনটি এখন উপজেলা প্রশাসন দেখভাল করার কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com