1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, ‘গণমাধ্যমের গাড়িতে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যা স্পষ্টতই আইনবিরোধী কর্মকাণ্ড। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জে একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। এ ধরনের সহিংসতা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। অনলাইন এডিটরস অ্যালায়েন্স এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

একইসঙ্গে, গোপালগঞ্জসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় কার্যকর পক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানায় অ্যালায়েন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com