1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭

বোন শারমিন আহমদকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। তিনি তার পোস্টে সাক্ষাতের একটি ছবিও যুক্ত করেছেন। পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড আইডি থেকেও এক পোস্টে সে তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

এসময় শারমিন আহমদ তার নিজের লেখা — তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা — বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

এমন এক সময়ে তাজউদ্দীন আহমদের সন্তানরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করলেন, যখন কি না তাদের পিতার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে অবস্থান নিয়েছেন। তারপর থেকেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনীতির মাঠে নানা জল্পনা-কল্পনা রয়েছে।

নবম জাতীয় সংসদে শেখ হাসিনার সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সোহেল তাজ। তবে পূর্ণকালীন দায়িত্বে থাকতে পারেননি। করেছিলেন পদত্যাগ। তখন থেকেই শেখ পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো না যাওয়ার নানা ইঙ্গিত পাওয়া যায়।

আর তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ নানা সময়ে শেখ পরিবারের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও গবেষক শারমিন আহমদ তার কয়েকটি বইয়ের মাধ্যমে দেশের মানুষের কাছে বেশ আলোচনায় আসেন। যার মধ্যে রয়েছে তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা , ৩ নভেম্বর জেল হত্যার পূর্বাপর।

চব্বিশের শেষ দিকে একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে, আজ দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-অগাস্ট গণঅভুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হবো না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com