1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বরিশাল : পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ল্যাম্প পোস্টের অন্তত ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়েছে চোরচক্র। এতে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) রাতে কোনো এক সময় সেতুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচে থাকা তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বরিশাল-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটির অর্ধেক অংশে বাতি জ্বলছে না। ফলে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কায় ভুগছেন যাত্রীরা।

পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘সেতুর ল্যাম্প পোস্টের লাইনটি মাটির নিচ দিয়ে বসিয়েছে চীনের নির্মাণ প্রতিষ্ঠান। চুরি হওয়া অংশটি পুনঃস্থাপন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।’

এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সেতুর আলোবিহীন অংশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com