1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুলাই, ২০২৫

ঢাকা : বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসনবিরোধী, অন্য যেকোনো দেশ- সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ।

ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে; এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিঅ্যাক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার।

তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিছুদিন আগে। তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হলো। পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদমাধ্যম, গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি। তারা এখনো ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কিভাবে এলো? মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে আর কথাই বলব না, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com