1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

মাইলস্টোন স্কুল যেন একটি ধ্বংসস্তুপ, শিক্ষার্থীদের ৬ দফা দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে। নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবনজুড়ে শুধুই নিস্তব্ধতা। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এখানে তৃতীয় শ্রেণি থেকে অস্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো। আইনশৃঙ্খলা বাহিনী পুরো জায়গাটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিমানবাহিনীর সদস্যরা।

এদিকে, এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। শিক্ষার্থীরা সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com