1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

যশোর বোর্ডে ৫০ হাজার খাতা পুনর্নিরীক্ষার আবেদন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষায় ৪৯ হাজার ৭৭৯টি আবেদন জমা পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজিতে। যা ১৬ হাজার ১২৮টি। আগামী ১০ আগস্ট পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ জন।

ফলাফল প্রকাশের পরের দিন থেকে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনের সময় নির্ধারণ করে দেওয়া হয় সাত দিন। বোর্ডের প্রকাশিত মূল ফলাফলে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছে তারা সাত দিন সময় পেয়েছে। অর্থাৎ ১৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে। এ বছর ২৪টি বিষয়ে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, মোট আবেদনের মধ্যে ইংরেজি প্রথমপত্রে ৮ হাজার ৬৪, ইংরেজি দ্বিতীয়পত্রে ৮ হাজার ৬৪, বাংলা প্রথমপত্রে ২ হাজার ১৭, বাংলা দ্বিতীয়পত্রে ২ হাজার ১৭, গণিতে ৬ হাজার ৮০৩, ভূগোলে ১ হাজার ১১৭, ইসলাম ধর্মে ১ হাজার ৭৪০, হিন্দু ধর্মে ৩০৪, উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫, বিজ্ঞানে ২ হাজার ১১৯, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৬৮, পদার্থবিজ্ঞানে ২ হাজার ৭০৮, রসায়নে ৩ হাজার ২৭২, জীববিজ্ঞানে ২ হাজার ১৭৬, পৌরনীতিতে ২৯৯, অর্থনীতিতে ৫৯৯, ব্যবসায় উদ্যোগে ১৪৩, হিসাববিজ্ঞানে ৫০৫, চারু ও কারুকলায় ২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫১৭, গাহর্স্থ্য বিজ্ঞানে ১২১, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩১০, ইতিহাসে ১ হাজার ২৬ ও আইসিটিতে ৯৭৩টি আবেদন পড়েছে ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ‘অভিজ্ঞ পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যার যে প্রাপ্য ফলাফল সেটা নিশ্চিত করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com