1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সারা দেশে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সোমবার (২১ জুলাই)। এ ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

আন্তরিক সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিনেমা হলগুলো বন্ধ রাখার অনুরোধ করেছে সমিতিটি। মর্মান্তিক এ ঘটনায় স্তব্ধ পুরো দেশ।

সরকার এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিনটিতে সারা দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সোমবার (২১ জুলাই) রাতে এক লিখিত বিবৃতি দিয়ে এই অনুরোধ করেন।

বিবৃতিতে তিনি বলেন, উত্তরার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসা মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।

আওলাদ হোসেন আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমাহল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সোমবার (২১ জুলাই) দুপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের জুনিয়র সেকশনের একটি ভবনে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com