1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি। এর আগে বুধবার রাত ১টা ১৮ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। বর্তমানে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com