1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের দুই প‌ক্ষের সংঘ‌র্ষে তিনজ‌ন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হ‌লেন- আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন( ৪০), গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com