1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

নালিতাবাড়ী সীমান্তে নারী ও শিশুসহ ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরমধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। এর আগে সন্ধ্যায় তাদের সীমান্তে আনা হয় বলে সূত্র জানিয়েছে। তবে কৌশলগত কারণে বিজিবি এ বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য এখনো প্রকাশ করেনি।

নির্ভরযোগ্য তথ্যমতে, পুশ-ইন করা সবাই মায়ানমারের নাগরিক। ২০১৬ সাল পর্যন্ত এরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ছিল। ২০১৭ সালে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে সেখানে দিন মজুরের কাজ করতো। সম্প্রতি বিষয়টি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা ডালু সীমান্তে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে এদের হস্তান্তর করে। পরে রাত সোয়া ১২টার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকার সীমান্ত পিলার ১৪১৫ এর মাঝখানে তিন নাম্বার গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাখে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com