1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশ-ইন করেছে বিএসএফ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী এবং ১১ জন অপ্রাপ্ত বয়স্ক ও শিশু রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে এসব রোহিঙ্গাকে পুশইন করে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি’র টহল দল তাদের আটক করে স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে রাখে।

এরা হলো- সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), রোমানা বেগম (২৪), ত্বোহা (৯), নূর তাজোল (৪), রিয়াজ (৪), আরমান (১), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), শাহিনা আক্তার (৩), শুকতারা (৪ মাস), সেতারা বেগম (৩৫), বোরহান (৮), হাতেমা বেগম (৪০), নুরুল আবসার (১৭), জিন্নাত আরা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), আজিজুল ওসমান (৯), আয়েশা বিবি (০৬) ও একজন বাক প্রতিবন্ধী।

পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ছয়টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসা-বাড়িতে কাজ শুরু করে। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিল বলে পরিচয় দেয়। পরে ভারতীয় পুলিশ তাদের কিল্লপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com