1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

স্বজনদের কাছে ফিরতে চায় বাক প্রতিবন্ধী অজ্ঞাতনামা এ ব্যক্তি

  • আপডেট টাইম :: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান বাজারে অবস্থান করা বাক প্রতিবন্ধী লোকটি তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দুই-তিন বছর আগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান বাজারের এলাকায় ঘুরাফেরা করতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। নাম-পরিচয় জানতে চাইলে সে কোন কথা বলতে পারে না। ইশারা-ইঙ্গিতে বুঝাতে চাইলেও বুঝা যায় না কিছুই। দিনের বেলা এদিক সেদিক ঘুরাফেরা করলেও রাত কাটে তার অনেক কষ্টে। বর্তমানে শীতের মৌসুম। এই বাক প্রতিবন্ধী এ লোকটি বর্তমানে আমবাগান বাজারেই অবস্থান করছে। কষ্ট করছে শীতে। স্বজন হারানো এ প্রতিবন্ধি গভীর রাত পর্যন্ত ডুকরে কাঁদে। ফিরে যেতে চায় তার পরিবারের কাছে। কিন্তু পরিচয় নিশ্চিত না হয়ে কারও কাছে তুলেও দিতে পারছেন না স্থানীয়রা। যদি কেউ এ বাক প্রতিবন্ধীকে চিনে থাকেন তবে যোগাযোগ করুন-০১৭৩৪১২১০০০ অথবা ০১৭১৫৮১৪৫১৯ অথবা ০১৭৩৫৭১৩৫৫৭ এই নম্বরে।
– ফারুক হোসেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com