1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো সম্ভব নয়।” তিনি আরও বলেন, “জনগণের প্রতিনিধি ছাড়া সংসদ চলে না, আর সেই প্রতিনিধি নির্বাচিত না হলে গণতন্ত্রও চলে না।” শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা যখন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন চাই, তখন বলা হয় বিএনপি শুধু নির্বাচন চায়। কিন্তু নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি কীভাবে নির্বাচন হবে? আর প্রতিনিধি ছাড়া কি সংসদ চলে? সংসদ না থাকলে জনগণের শাসন কোথায় থাকবে?”

বর্তমান পরিস্থিতিকে জগাখিচুড়ি আখ্যা দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। রাতারাতি সংস্কার হয় না। এটা কোনো এক-দুইটি বৈঠকে ঠিক হওয়ার বিষয় নয়। সুষ্ঠু সংস্কারের জন্য সময় ও প্রক্রিয়ার প্রয়োজন।”

ভোটের পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। তারা চায়, যাকে ভোট দেবে তিনিই যেন তার প্রতিনিধি হন। অথচ সরকার জোর করে একের পর এক অগ্রহণযোগ্য ব্যবস্থায় নির্বাচন করছে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পত্রিকা খুললেই এমন সব খবর আসে যা বিএনপির মূল রাজনৈতিক চেতনার সঙ্গে যায় না। তাই আমাদের সবাইকে সততার সঙ্গে রাজনীতি করতে হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com