1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তাদের সমন্বিত চেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কুলিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com