1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

৬০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন, মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), ইসমাইল হোসেন ওরফে সাজু (৩০), রাকিব মিয়া (২২), আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮), সোহাগ হাওলাদার (৪২) ও আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার (২৫ জুলাই) ভোরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথম চারজনকে (মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, রাকিব মিয়া ও আব্দুল কুদ্দুচ) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে একই দিন বেলা পৌনে ১১টায় যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অপর অভিযানে সোহাগ ও আব্দুল্লাহকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com