1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জন বর্তমানে গুলশান থানা হেফাজতে রায়েছেন।

গুলশান থানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

গুলশান থানা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অন্যতম রিয়াদ নামে এক তরুণ, যিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচয় দিতেন এবং চক্রটির নেতৃত্বে ছিলেন। সম্প্রতি তিনি ও তার সহযোগীরা এক সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে। এর কিছুদিন পর ওই বাসায় আবার গিয়ে তারা ১০ লাখ টাকা আনার কথাও বলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চাঁদা তোলার চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় গুলশান থানা পুলিশ পাঁচজনকে আটক করে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com