1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও চাকরির শর্তসংশ্লিষ্ট ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শত শ্রমিক।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে ব্যাপক যানজট তৈরি হয়েছে। আটকা পড়েছেন অসংখ্য অফিসগামী যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় আরএকে সিরামিক কারখানার কয়েক’শ শ্রমিক তাদের বকেয়া বেতনসহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। দু’ঘণ্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় তাদের সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com