1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি, ইউএনও ও এসি ল্যান্ডের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
হবিগঞ্জ: আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারি কমিশনারকে (ভূমি) এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত কেউই উপস্থিত ছিলেন না।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালা করা হয়। এ সময় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি থাকার সত্ত্বেও ওই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের জায়গায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এতে তার ঘর ভেঙে বেদখল করা হয়।

এই ঘটনায় আব্দুল হামিদ বাদি হয়ে ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন।

বাদি পক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, ১৭ বছর পর আজ আদালত হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বানিয়াচংয়ের ইউএনও ও হবিগঞ্জের সহকারি কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পাশাপাশি বাদিকে তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com