1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক রাতুল মারা গেছেন

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক জসীমের ছেলে এবং ‘ওন্ড’ ব্যান্ডের সদস্য সংগীতশিল্পী এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর উত্তরায় এক জিমে শরীরচর্চার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম সংবাদমাধ্যমকে জানান, অনুশীলনের সময় রাতুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এ কে রাতুল ‘ওন্ড’ ব্যান্ডে ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ব্যান্ড সংগীতের পাশাপাশি তিনি সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশনে দক্ষতা অর্জন করেছিলেন। রাতুল ছিলেন প্রয়াত একসময়ের সুপারস্টার চিত্রনায়ক জসীমের একমাত্র সন্তান। বাবার মতো বিনোদনজগৎকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, তবে গান ও প্রযুক্তির মাধ্যমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com