1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুশ-ইন করুন: ভারতকে নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

শেরপুর : এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশ-ইন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশ-ইন এর বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি, সীমান্তে কোন হত্যাকাÐ আমরা মেনে নেব না, সীমান্তে কোন পুশ-ইন আমরা মেনে নেব না। আমরা এও বলেছি, পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব।

বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার বিকেলে শেরপুর শহরের থানা মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

এসময় তিনি সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ ছাড়াও বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এসময় তিনি আরও বলেন, জুলাি অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে।

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, সহ জেলা-উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com