1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক :  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন ওপার বাংলার অভিনেতা সাহেব ভট্টাচার্য। একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জিরও।

যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নেট দুনিয়ায়। যেখানে ঋত্বিক এ বিষয়ে সাইবার সেলের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন। এতদিন চুপ থাকলেও এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন, ‘বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। গত ২০ বছর ধরে তিনি গর্বের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং টলিউডে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এই ধরনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে তাকে তার অবস্থান থেকে কেউ সরাতে পারবে না। এই পুরো ঘটনাটিই প্রতিহিংসামূলক এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এটি ঘটিয়েছে।

সাহেবের ভাষ্যে, ‘আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি। এই সমস্ত ভিডিওকে আমি একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব। তবে এসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই।’

উল্লেখ্য, সাহেব ভট্টাচার্য বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দের বিপরীতে অভিনয় করছেন। শুধু ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com