1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এ রকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মিটিং হলো। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষযয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে।

তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এরইমধ্যে অনেক মিসইনফরমেশন সার্কুলেট হচ্ছে। সামনে এটা আরও ইনটেনসিফাই করবে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা খুব দ্রুততার সঙ্গে মিসইনফরমেশনগুলো ডিবাঙ করতে পারব। এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।’

শফিকুল আলম বলেন, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। সেপ্টেম্বর থেকে তিন মাসে নির্বাচন বিষয়ে দেড় লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দেয়া হবে। মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশের অনেক ভালো কাজ সামনে আসছে না।

নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে। ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com