1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সহযোগীও অংশ নিতে পারবে না। সোমবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয়–ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তাদের আশ্বস্ত করেছেন, আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে পারবে না। তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলে জানান রাশেদ খাঁন। তিনি বলেন, সিইসিকে তারা জানিয়েছেন, জাতীয় পার্টি ও ১৪ দলও তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল। তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না, সেটাও জানতে চেয়েছেন।

গণ অধিকার পরিষদ তাদের আয়–ব্যয়ের হিসাবে জানিয়েছে, গত বছর তাদের আয় ছিল ৪৬ লাখ ৯ হাজার ৩০০ টাকা। এর বিপরীতে ব্যয় ছিল ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com