1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশে পৌঁছেছেন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়ছে।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন ৩৯ জন বাংলাদেশি। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com