1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি

  • আপডেট টাইম :: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আগামীকাল ৩ আগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২ আগস্ট) এনসিপি’র বাংলামোটর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেব না—অন্তর্বর্তী সরকারের সময়ই কার্যকর করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আগামীকাল রোববার।’

তিনি বলেন, ‘গত বছরের ৩ আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি—ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে।’

জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সনদের খসড়া আমরা দিয়েছি। অন্তর্বর্তী সরকারও তাদের খসড়া তৈরি করছে বলে জেনেছি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক।’

তিনি আরো বলেন, ‘ঐকমত্য কমিশন এখনো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না—এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে।’

চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব।’

শহীদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজট হতে পারে। এতে এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com