1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাকশিল্প কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে এক বিজ্ঞপ্তিতে মালিকদের অনুরোধ জানিয়েছে।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস” (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে।

উল্লেখ্য, পোশাকশিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং, উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com