1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি

  • আপডেট টাইম :: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রতিটা সংকট ও সমাধানের পথ আমরা খুঁজে নেব।

আখতার বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com